পরীক্ষামূলক সংস্করণ

যুবকদের হাত ধরেই দেশ এগোবে: জামায়াত আমির শফিকুর রহমান

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। দেশকে আমরা যুবকদের হাতেই তুলে দিতে চাই—এটা মুখের কথা নয়, বুকের কথা।

শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা।

তিনি বলেন, নির্বাচনের শুরুতে দেশ-বিদেশের অনেকের অনুরোধে দুটি আসনে নির্বাচন করার বিষয়টি ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ঢাকায় নির্বাচন করছেন বলে জানান। মৌলভীবাজার-২ আসনের উন্নয়নের দায়িত্ব সরাসরি নিজের কাঁধে নেবেন বলেও ঘোষণা দেন।

চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, চায়ের রাজধানী মৌলভীবাজারে তাঁর জন্ম। চা-শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন নিশ্চিত করতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সন্তানদের এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় তিনি মৌলভীবাজার-২ আসনের প্রার্থী মো. সায়েদ আলী এবং মৌলভীবাজার-১ আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

এর আগে শফিকুর রহমান হেলিকপ্টারে করে কুলাউড়ায় পৌঁছান।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...