চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে, এদিন সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে অবস্থিত ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’-এ এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’ শিরোনামের এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশগ্রহণ করেন। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১৭০০ জনেরও বেশি প্রতিনিধি এই মেগা সম্মেলনে অংশ নেন। ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে যেমন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অভিজ্ঞতা ও পদ্ধতি গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করতে সহায়তা করবে।
দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব
মুনতাসীর মামুন ; দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ



