পরীক্ষামূলক সংস্করণ

সিআইডি প্রধানের নির্দেশনা: নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের সোশ্যাল মিডিয়ায় ছবি–পোস্টে নিষেধাজ্ঞা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

একই সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব নির্দেশনা দেন তিনি।

সিআইডি প্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখা অপরিহার্য।

তিনি আরও জানান, নির্বাচনকালীন খাবারসহ ব্যক্তিগত প্রয়োজন নিজ দায়িত্বে মেটাতে হবে এবং কোনো পক্ষের কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে না।

এ ছাড়া স্মার্ট আউটলুক বজায় রাখা, পোশাকের মর্যাদা রক্ষা এবং সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট অনলাইনে যুক্ত ছিল।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...