পরীক্ষামূলক সংস্করণ

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে আলীনগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে এক শিশুসহ ছয় নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা জানান, ভারতে প্রায় ২৫ দিন কারাগারে আটক থাকার পর বিএসএফ সদস্যরা চোখ বেঁধে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

স্থানীয় যুবক জহির আহমেদ বলেন, তিনি নিজেই ওই নারী ও শিশুকে আটক করেন এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও কমলগঞ্জ থানাকে অবহিত করেন। তবে পরে স্থানীয়দের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে। তবে বিষয়টি জানার আগেই তারা এলাকা ত্যাগ করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অনুসন্ধান চালায়। কিন্তু স্থানীয়রা তাদের ছেড়ে দেওয়ায় পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

সীমান্ত দিয়ে পুশইনের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...