পরীক্ষামূলক সংস্করণ

নুজসাত আত্মহত্যা মামলা: প্রাইভেট শিক্ষক সাকিনের রিমান্ড শুনানি রবিবার

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনের জামিন ও রিমান্ড শুনানি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রংপুর সিএমএম আদালতে শুনানি শেষে বিজ্ঞ বিচারক জুলকার নাইন এই আদেশ দেন। আদালত উপ-পুলিশ পরিদর্শক রিয়াজু ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত জামিন শুনানি হয়নি, তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদন করায় আগামী রবিবার জামিন এবং রিমান্ড শুনানি হবে। গ্রেপ্তার হওয়া ২৪ বছর বয়সী শাহরিয়ার আহমেদ সাকিন রংপুর নগরীর চিকলিভাটা এলাকার ফোরকান আলীর ছেলে এবং তিনি রংপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। এর আগে গত ২৩ জুন নুজসাতের বাবা নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এজাহার দিলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ সাকিনের নাম উল্লেখ করা হয় এবং পরে সাকিনকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক তদন্তে সাকিনের সঙ্গে ১৮ বছর বয়সী নুজসাতের ৯ থেকে ১০ মাসের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে মোবাইল ফোনে টেক্সট আদান-প্রদান ও কথোপকথনের কিছু প্রমাণ পুলিশের হাতে এসেছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে অনেক কথা হয়েছে। পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) বিকেলে নুজসাত বাড়ি থেকে প্রাইভেট পড়ার কথা বলে বের হন। বিকেল ৪টা ৫৪ মিনিটে তিনি একা হোটেল নর্থ ভিউ অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করেন এবং লিফটে করে সরাসরি ভবনের ছাদে চলে যান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টার মতো অবস্থান করেন এবং ফোন ব্যবহার করছিলেন। একপর্যায়ে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার সময় তিনি উল্টো দিকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...