পরীক্ষামূলক সংস্করণ

চার নারীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে ডাকাতি নাকি পুরোনো ক্ষোভ?

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বহুতল ভবনে চার নারীকে কুপিয়ে হত্যার লোমহর্ষক ঘটনার নেপথ্যে ডাকাতির উদ্দেশ্য নাকি অন্য কোনো পুরোনো ক্ষোভ রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ; অন্যদিকে গণপিটুনিতে নিহত হয়েছে অভিযুক্ত প্রধান সন্দেহভাজন যুবক।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকার আমির হোসেন মাস্টারের পাঁচতলা ভবনের নিচতলার একটি বাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা (১০)। অন্য দিকে, ঘটনার পর পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবকের নাম অন্তর মজুমদার (২৮)। শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা না হলেও রায়পুর থানা পুলিশ জানিয়েছে যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে কুমিল্লার হোমনা উপজেলার নটিয়া ও বঙ্গারচর গ্রাম থেকে নিহতদের স্বজনরা বৃহস্পতিবার রাতেই রায়পুরে এসে পৌঁছেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধানহাটা নদীর পাড় সড়কের ওই ভবনের নিচতলার একটি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তাঁর তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশী আফরোজা বেগম রানী জানালা দিয়ে এক ব্যক্তিকে ঘরের ভেতরে দেখতে পান। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা খাটিয়ে তাৎক্ষণিকভাবে বাইরে থেকে ভবনের মূল গেটটি বন্ধ করে দেন, যার ফলে অভিযুক্ত অন্তর মজুমদার ভবনের ভেতরেই আটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই বাসায় ঢুকে চারজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে অন্তর ভবনের ছাদ হয়ে পাশের ভবনে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের কারণ নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে নিহতদের ভবনের পঞ্চম তলায় ভাড়াটিয়া হিসেবে থাকত অন্তর মজুমদার এবং প্রায় আট মাস আগে সে ওই বাসা ছেড়ে চলে যায়। সে পূর্বপরিচিত হওয়ার কারণে জানত যে পুরো ভবনের ভাড়ার টাকা শাহিনুর বেগমের কাছে জমা রাখা হতো এবং তাঁর কাছে বেশ কিছু স্বর্ণালংকারও ছিল। প্রতিবেশী ও স্বজনদের দাবি, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই এই ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য বা পুরোনো ক্ষোভ রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ রায়পুরে নিহত চারজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহগুলো তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে। অন্য দিকে, গণপিটুনিতে নিহত প্রধান সন্দেহভাজন অন্তর মজুমদারের মরদেহ এখনও লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও এখন পর্যন্ত কেউ মরদেহ গ্রহণ করতে আসেনি।

এই নৃশংস ঘটনা পুরো রায়পুরবাসীকে স্তব্ধ করে দিয়েছে। রায়পুর বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, “এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন মানুষের পক্ষে একই সঙ্গে চারজনকে কুপিয়ে হত্যা করা কঠিন বলে সাধারণ মানুষের ধারণা। তাই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, সেটিও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আমরা চাই প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওটায় আনা হোক।”

আইনি প্রক্রিয়া ও সুরতহালের বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছেনি ও একটি পাটার শিল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও মামলা না হলেও তার প্রস্তুতি চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।” লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, “নিহত চার নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যেকের মাথা, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত অন্তরের সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর তার মরদেহেরও ময়নাতদন্ত করা হবে।”

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...