পরীক্ষামূলক সংস্করণ

ব্যানার রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন জামায়াত প্রার্থীর

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

নোয়াখালী-1 (চাটখিল–সোনাইমুড়ী) আসনে নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। ব্যানারের ওপর ক্যামেরা বসানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ব্যানার ও পোস্টার নষ্ট করার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় নিজ উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়। সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি ব্যানারের ওপর ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জামায়াত প্রার্থী ছাইফ উল্লাহ বলেন, বারবার ব্যানার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধ্য হয়ে নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতেই এ ব্যবস্থা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী ইউএনও নাছরিন আকতার জানান, আচরণবিধি সংক্রান্ত অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এখানে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...