পরীক্ষামূলক সংস্করণ

২৪ ঘণ্টায় ডিবি পুলিশের হাতে ৩৬৩ জন গ্রেপ্তার ,মামলা ৬০

রাজধানী ঢাকা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সময়ে বিভিন্ন থানায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাঁড়াশি অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর আটটি অপরাধ বিভাগ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করা হয়; যার মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারসহ এই সকল ব্যক্তিকে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেপ্তার করেছেন এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...