পরীক্ষামূলক সংস্করণ

সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন, বুবলী ফিরছেন অভিনয়ে

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী মাতৃত্বজনিত বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন। দ্বিতীয়বার মা হওয়ার পর কিছুদিন আড়ালে থাকলেও আগামী সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

জানা গেছে, পরিচালক জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং দিয়েই অভিনয়ে প্রত্যাবর্তন করবেন বুবলী। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ।

নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হলেই শুটিংয়ে অংশ নেবেন। ততদিন পর্যন্ত তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের ধারণকাজ চলবে।

পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে এবং শবনম বুবলী অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতার দাবি, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক দর্শকদের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকদের কথা বিবেচনায় রেখেও নির্মাণ করা হচ্ছে। মাতৃত্বের বিরতির পর এই সিনেমার মাধ্যমেই শুরু হবে শবনম বুবলীর অভিনয়জীবনের নতুন অধ্যায়।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...