পরীক্ষামূলক সংস্করণ

কান ছাড়াই জন্ম, অস্ত্রোপচারের পর শুনতে পারবে বাংলাদেশি শিশুটি

জন্ম থেকেই ছিল না দুই কান, কানের ছিদ্র কিংবা কানের পর্দা। তাই কোনো শব্দই শুনতে পারত না সাত বছর বয়সী এক বাংলাদেশি শিশু। তবে ভারতে অস্ত্রোপচারের মাধ্যমে তার শ্রবণশক্তি ফিরিয়ে আনার প্রথম ধাপ সফল হয়েছে।ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির বিশেষ ধরনের শ্রবণযন্ত্র প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকেরা জানান, শিশুটির ভেতরের কান স্বাভাবিকভাবে কাজ করলেও জন্মগতভাবে বাহ্যিক কান, কানের ছিদ্র ও কানের পর্দা না থাকায় শব্দ ভেতরের কানে পৌঁছাত না। এ কারণে সে সম্পূর্ণ শ্রবণপ্রতিবন্ধী ছিল।
অস্ত্রোপচারের সময় ত্বকের নিচে মাথার খুলির সঙ্গে একটি বিশেষ চুম্বকযুক্ত যন্ত্র বসানো হয়। ক্ষত শুকিয়ে গেলে প্রায় তিন সপ্তাহ পর এর সঙ্গে বাইরে একটি শব্দ গ্রহণ ও প্রক্রিয়াজাতকারী যন্ত্র যুক্ত করা হবে। তখন শব্দের কম্পন খুলির হাড়ের মাধ্যমে সরাসরি ভেতরের কানে পৌঁছাবে। এর ফলে শিশুটি শুনতে পারবে বলে আশা করছেন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারের নেতৃত্ব দেন কান ও শ্রবণসংক্রান্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এন ভি কে মোহন।
তিনি বলেন, শিশুটির ভেতরের কান স্বাভাবিকভাবে কাজ করছে। কিন্তু জন্মগতভাবে কানের ছিদ্র ও কানের পর্দা না থাকায় শব্দ ভেতরের কানে পৌঁছাত না। তাই এই বিশেষ পদ্ধতিটিই ছিল সবচেয়ে কার্যকর চিকিৎসা।
ডা. মোহন বলেন, সাধারণত যাদের ভেতরের কানে সমস্যা থাকে, তাদের জন্য এক ধরনের ভিন্ন প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এই শিশুর ক্ষেত্রে ভেতরের কান সুস্থ থাকায় খুলির হাড়ের মাধ্যমে শব্দ পৌঁছে দেওয়ার এই পদ্ধতিই বেছে নেওয়া হয়েছে।
চিকিৎসকেরা প্রথমে কানের ছিদ্র তৈরি করে দেওয়ার বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে এতে একাধিক জটিল অস্ত্রোপচার প্রয়োজন হতো এবং তাতেও সন্তোষজনকভাবে শ্রবণশক্তি ফিরে পাওয়ার নিশ্চয়তা ছিল না। তাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়ে শিশুটির শ্রবণশক্তি ফিরিয়ে আনাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
চিকিৎসকদের ভাষ্য, ভবিষ্যতে শিশুটির বাহ্যিক কান গড়ে তোলা বা কৃত্রিম কান সংযোজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে আপাতত লক্ষ্য তার শ্রবণশক্তি ফিরিয়ে আনা।
অস্ত্রোপচারের পর শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রায় তিন সপ্তাহ পর বাইরে ব্যবহারের যন্ত্রটি সংযুক্ত ও চালু করতে তাকে আবার হাসপাতালে নেওয়া হবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...