পরীক্ষামূলক সংস্করণ

ছয় নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও দেশের বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশের ছয়টি নদ-নদীর ১০টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২২৪ মিলিমিটার এবং দেশের সর্বোচ্চ ২৯৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।

বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্ট, চট্টগ্রামের দোহাজারি, মাতামুহুরি নদীর লামা ও চিরিঙ্গা, কুশিয়ারা নদীর মারকুলি, মনু নদীর মনু রেল ব্রিজ ও মৌলভীবাজার, ধলাই নদীর কমলগঞ্জ এবং খোয়াই নদীর হবিগঞ্জের বল্লা ও হবিগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর তথ্যমতে, সমতলের নদ-নদীগুলোর ৯৩টি পর্যবেক্ষণ পয়েন্টে পানি বাড়ছে, ৩১টি পয়েন্টে পানি কমেছে এবং তিনটি পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে।

এদিকে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...