পরীক্ষামূলক সংস্করণ

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা-ছেলেসহ গ্রেফতার ৫

টাঙ্গাইলের কুইজবাড়ীতে ব্যবসায়ী হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), তার ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), মো. বাবু (২৮) এবং কুইজবাড়ী দক্ষিণপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. আয়নাল হক (৫৫)।

পুলিশ জানায়, কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। তদন্তে জানা যায়, নিহত ব্যবসায়ীর সঙ্গে এক নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিষয়টি ওই নারীর ছেলেরা জানতে পেরে হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধারের পর সন্দেহজনকভাবে হনুফা বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা শুক্রবার আদালতে হত্যার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত একটি হাতুড়িও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...