পরীক্ষামূলক সংস্করণ

টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, দুর্ভোগে নগরবাসী

টানা ভারি বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত আরও ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

টানা বর্ষণের কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিমানবন্দর সড়ক, বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমণ্ডি ২৭, নিউমার্কেট, গ্রিন রোড, মতিঝিল, মিরপুরের কাজীপাড়া, খিলক্ষেত ও ঢাকা গেটসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে।

জলাবদ্ধতার কারণে অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। সড়কের পাশাপাশি দোকানপাট ও বাড়িঘরের নিচতলায় পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

রোববার সকালে অফিসগামী মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে। গণপরিবহন সংকট, রিকশা ও সিএনজির ভাড়া বৃদ্ধি এবং জলাবদ্ধতার কারণে অনেকেই বৃষ্টির মধ্যেই হেঁটে কর্মস্থলে যেতে বাধ্য হয়েছেন।

মোহাম্মদপুর থেকে কুড়িলে কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় থাকা এক বেসরকারি চাকরিজীবী জানান, বৃষ্টির কারণে রিকশা ও সিএনজির ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং বাসের সংখ্যাও কমে গেছে। অন্যদিকে এক স্কুলশিক্ষিকা জানান, বাসায় পানি ঢুকে যাওয়ায় এবং যানবাহন না পাওয়ায় সময়মতো স্কুলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, বিশেষ করে কাকলী মোড়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করছে এবং জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...