পরীক্ষামূলক সংস্করণ

র‍্যাবের ওপর হামলার ঘটনায় ‘কুখ্যাত শফিক ডাকাত’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় আলোচিত শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ জুলাই) দুপুরে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১২ জুলাই) গভীর রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিক ডাকাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, গত ১১ মে র‍্যাবের চারজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য বাঞ্ছারামপুর যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া এলাকায় শফিক ডাকাত ও তার সহযোগীদের হামলার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা র‍্যাব সদস্যদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর করে। পরে অন্যান্য র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। হামলায় তিন র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

র‍্যাব জানায়, আহতদের মধ্যে কনস্টেবল মালেক মাথায় আঘাত পান, হাবিলদার রাশেদের ডান হাত এবং কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মূলহোতা শফিক ডাকাত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে একটি বিকাশ নম্বরের সূত্র ধরে র‍্যাব অভিযান চালিয়ে তাকে কামরাঙ্গীচর এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার শফিক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...