পরীক্ষামূলক সংস্করণ

ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। ৮৯ বছর বয়সে তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য তিনি ক্রিকেট ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন।

১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া স্যার গ্যারি সোবার্স মাত্র ১৬ বছর বয়সে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনে অপরাজিত ৩৬৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন সোবার্স। প্রায় ৩৬ বছর পর ১৯৯৪ সালে ব্রায়ান লারা সেই রেকর্ড ভাঙেন।

১৯৬৮ সালে ইংল্যান্ডের সোয়ানসিতে প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েন এই কিংবদন্তি। ক্রিকেট ইতিহাসে এটিই ছিল প্রথম স্বীকৃত ছয় বলে ছয় ছক্কার কীর্তি।

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৯৩টি টেস্ট ম্যাচে ৮,০৩২ রান করেন, গড় ছিল ৫৭.৭৮। পাশাপাশি বল হাতে নেন ২৩৫টি উইকেট। প্রথম-শ্রেণির ক্রিকেটে তার সংগ্রহ ২৮ হাজারের বেশি রান এবং এক হাজারেরও বেশি উইকেট।

১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেট বিশ্বের অন্যতম অনুপ্রেরণার নাম ছিলেন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, এরপর থেকেই তিনি পরিচিত হন ‘স্যার গ্যারি সোবার্স’ নামে।

স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, বিশ্ব ক্রিকেট হারাল এমন এক কিংবদন্তিকে, যার অবদান ও কীর্তি যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...