পরীক্ষামূলক সংস্করণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ৪৯

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে চালানো এই হামলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বোভ শহরের ওয়াইল্ডবেরিজের একটি গুদামে। সেখানে রাতের শিফটে কর্মরত সাতজন নিহত হন এবং আহত হন আরও ২৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাম্বোভ অঞ্চলের গভর্নর।

এদিকে মস্কো অঞ্চলের ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিল এমন লজিস্টিক স্থাপনা, যেখান থেকে ড্রোন উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার একাধিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

জেলেনস্কির ভাষ্য, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও জনবসতিতে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হন।

রাশিয়ার ‘অ্যামাজন’ নামে পরিচিত ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এ ঘটনাকে কোম্পানি ও রাশিয়ার জন্য ‘এক ভয়াবহ রাত’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...