পরীক্ষামূলক সংস্করণ

সরাইলে জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার কুট্টাপাড়া মোড়ে শতাধিক নারী-পুরুষ ও শিশু এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়রা প্রথমে মানববন্ধন করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পাশাপাশি কুমিল্লা-সিলেট ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কেও যান চলাচলে প্রভাব পড়ে।

খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বেলা পৌনে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ জুলাই সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে জিহাদ মিয়াকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তবে এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

জিহাদের মা সারিন বেগম খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...