পরীক্ষামূলক সংস্করণ

দুর্যোগে মানুষের পাশে থাকার আহ্বান জুবাইদা রহমানের

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো মানবতার সর্বোচ্চ প্রকাশ এবং এটি সমাজে সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, জাতীয় যেকোনো দুর্যোগে সবার আগে মানুষের কথা ভাবতে হবে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব এবং মানবিক সহযোগিতা সমাজে ভালোবাসা ও সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করে।

তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সাহসের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ২০২৫ সালের ২১ জুলাইয়ের মাইলস্টোন দুর্ঘটনা দেশের অন্যতম মর্মান্তিক ঘটনা। তিনি উদ্ধারকাজে প্রাণ হারানো শিক্ষিকা মাহেরিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সহযোগিতা মানবিক সংহতির উদাহরণ হয়ে থাকবে। পাশাপাশি দেশের চিকিৎসকরাও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নিহত ও আহতদের পরিবারের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত দাবির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান এসব বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। তিনিও বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, দগ্ধ রোগীর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বার্ন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। তিনি ২১ জুলাইকে সরকারি ‘বার্ন সচেতনতা দিবস’ ঘোষণার আহ্বান জানান।

তিনি আরও জানান, দগ্ধ রোগীদের জন্য কেন্দ্রীয় ডেটাবেজ ও সম্পূর্ণ অটোমেটেড হাসপাতাল ব্যবস্থার কাজ চলছে। প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট দেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড হাসপাতাল হিসেবে চালু হতে পারে।

স্মরণসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, চিকিৎসক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...