পরীক্ষামূলক সংস্করণ

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে ৬ আগস্ট পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ

দিল্লির মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রভাব এবার মুম্বাইয়েও পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে সমাবেশ ও পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিষেধাজ্ঞা অনুযায়ী, প্রশাসনের পূর্বানুমতি ছাড়া ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ করার অভিযোগে প্রায় ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।

পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে বিচার করা হবে।

ফেসবুক পোস্টে মোদি বলেন, তরুণদের ভবিষ্যৎ রক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...