পরীক্ষামূলক সংস্করণ

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইরান-এ নেতৃত্বে তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে তেহরান নিশ্চিত করেছে। রোববার ভোরে ইরান সরকার তার মৃত্যুর ঘোষণা দেয়।

এর ফলে দেশটিতে নেতৃত্বশূন্যতার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিন সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে।

এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে শনিবার রাতে খামেনিকে হত্যার দাবি করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। পরে ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...