পরীক্ষামূলক সংস্করণ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজধানীর বাড্ডায় গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কুমিল্লার দেবিদ্বারের ফাহিমা আক্তার, তার স্বামী আনোয়ার হোসেন শাহিন এবং আট বছর বয়সী ভাগনি হাফসা।

দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন ফাহিমা আক্তার। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় তার স্বামী শাহিন ও ভাগনি হাফসার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, নতুন সংসারের স্বপ্ন নিয়ে স্বামীকে সঙ্গে করে রাজধানীতে এসেছিলেন ফাহিমা। দেড় মাস আগে তারা উত্তর বাড্ডার একটি ভবনের নিচতলায় বাসা ভাড়া নেন। তাদের সঙ্গে পড়াশোনার জন্য ঢাকায় এসেছিল ফাহিমার বড় বোনের মেয়ে হাফসা।

গত ২১ জুলাই রাতের দিকে ওই বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফাহিমা, তার স্বামী ও শিশুটি গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফাহিমার পরিবারের অভিযোগ, বাসায় ওঠার পর গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে দাবি করেছেন নিহতের বাবা গোলাম হোসেন।

নিহত ফাহিমা দেবিদ্বারের গোমতী আবাসিক এলাকার গোলাম হোসেনের মেয়ে। তিনি অনলাইন উদ্যোক্তা হিসেবে কাজ করার পাশাপাশি নিজের ব্যবসা এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন। একই পরিবারের তিনজনের মৃত্যুতে দেবিদ্বারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...