পরীক্ষামূলক সংস্করণ

বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে আয়োজিত সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে এবং কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। বিনিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।

বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা রয়েছে। পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করতে চাইলেও কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হন।

তিনি বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে জ্বালানি, তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের কথা উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলাতেও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। ক্রীড়া কূটনীতির মাধ্যমে খেলাধুলা খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, ব্লু-ইকোনমি বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার খাত। ইউরোপের বিভিন্ন দেশসহ অনেক বিনিয়োগকারী এই খাতে আগ্রহ দেখাচ্ছে এবং বাংলাদেশে এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...