অল ক্রাইমস.টিভি ডেস্ক
কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবদের পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সী, সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে মো. রাসেল ইসলাম এবং হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠান। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অন্য প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।



