পরীক্ষামূলক সংস্করণ

সাবেক বনমন্ত্রীর বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান

আওয়ামী লীগের সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন এবং সাবেক প্রধান বন সংরক্ষক আমির হোসাইনের বিরুদ্ধে বদলি-বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র চেয়ে সম্প্রতি প্রধান বন সংরক্ষকের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শাহাব উদ্দিনের সময়কালে বন অধিদপ্তরে নিয়োগ ও বদলি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়েছে, সাবেক মন্ত্রীর ছেলে জাকির হোসেন জুমন, তৎকালীন প্রধান বন সংরক্ষক আমির হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বদলি-বাণিজ্য পরিচালনা করেছেন। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে দুদক। এর অংশ হিসেবে আমির হোসাইনের দায়িত্বকালীন বিভিন্ন রেঞ্জ ও বন চেকপোস্টে কর্মকর্তাদের পদায়নের আদেশ, বদলি সংক্রান্ত নথি, বন বিভাগের বদলি নীতিমালা এবং দীর্ঘদিন একই স্থানে কর্মরত কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন বন বিভাগের কর্মকর্তাদের পদায়ন সংক্রান্ত তথ্যও চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদক জানিয়েছে, সংগৃহীত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে বদলি-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...