পরীক্ষামূলক সংস্করণ

টানা বৃষ্টিতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাঁচামরিচসহ বিভিন্ন সবজির উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে কেজিপ্রতি ৩৬০ থেকে ৪০০ টাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পাকুন্দিয়া উপজেলা সদর বাজার, তারাকান্দি বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত সপ্তাহে যেখানে কাঁচামরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা, সেখানে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে।

পাকুন্দিয়া পৌরবাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে সবজির দাম আরও বাড়তে পারে।

একই বাজারের কাঁচামরিচ ব্যবসায়ী রুকন উদ্দীন বলেন, টানা বৃষ্টিতে উপজেলার প্রায় ৯০ শতাংশ মরিচগাছ নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয়ভাবে মরিচের উৎপাদন প্রায় বন্ধ। পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। তিনি জানান, আমদানি করা ভারতীয় মরিচ বাজারে না এলে দাম আরও বাড়তে পারে।

বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা গোলাপ মিয়া বলেন, সবজি ও কাঁচামরিচের হঠাৎ মূল্যবৃদ্ধিতে সংসারের খরচ অনেক বেড়ে গেছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করা কঠিন হয়ে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম জানান, চলতি মৌসুমে পাকুন্দিয়ায় ২৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৯০ শতাংশ মরিচের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...