পরীক্ষামূলক সংস্করণ

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)। হামলার পর জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএফের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পিএমএফের দাবি, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—এই সাতটি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় সামরিক স্থাপনা, যানবাহন ও অন্যান্য সরঞ্জামেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার পর বুধবার (২৯ জুলাই) জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠক শেষে সরকার আনুষ্ঠানিকভাবে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, দেশটির তেল উৎপাদনকারী অঞ্চলে সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো ধারাবাহিক হামলার মুখে রয়েছে। সৌদি সরকারের অভিযোগ, এসব হামলার মাধ্যমে তেলের বাজার ও জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার ঘটনা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এ হামলার নিন্দা জানিয়েছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...