চলতি বছরের প্রথম ৬ মাসে ৭৩৬ জন মেয়ে শিশুসহ মোট ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন)-এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে মেয়ে শিশুসহ ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ৬২ শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু জুন মাসে ৮৭ জন মেয়েশিশু এবং ১১৬ জন নারীসহ মোট ২০৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৩ শিশুসহ ৬৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫ শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ২ শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
অন্যদিকে , দেশের বিভিন্ন এলাকায় গত ৬ মাসে ২২৭ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। এছাড়াও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৩০ টি। ২০২৬ সালে গত ছয় মাসে ৯২টি গ্যাং রেপের ঘটনা ঘটেছে। আইন ও শালিস কেন্দ্রের দেওয়া তথ্যে এসব উঠে এসেছে।
চলতি বছরের শুরু থেকে প্রথম ছয় মাসে শিশু হত্যা ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তা বিগত বছরের সব রেকর্ড ভেঙেছে।



