পরীক্ষামূলক সংস্করণ

অনলাইন জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করল র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন বেটিং (জুয়া) চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার নিউ মার্কেটসংলগ্ন শফিক প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...