পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি দেশে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় দেশ ছাড়েন। পরে তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৈধ অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থতা ও মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ফেরত আসা প্রত্যেক যাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...