পরীক্ষামূলক সংস্করণ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮

জাপানের কুমামোটো প্রিফেকচারে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবারের এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদসচিব মিনোরু কিহারা জানান, কাশিমা শহরের একটি শপিং মল ধসে পাঁচজন এবং ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার মধ্যে জীবিতদের উদ্ধারে পুলিশ, দমকল বাহিনী ও সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্যরা দিন-রাত কাজ করছেন। উদ্ধার অভিযান এখন সময়ের সঙ্গে লড়াইয়ে পরিণত হয়েছে।

কুমামোটো প্রিফেকচার সরকার জানিয়েছে, অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে প্রায় ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তাদের জন্য ৪০০টির বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ভূমিকম্পের পর অনেক এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ২৩ হাজার পরিবার বিদ্যুৎহীন এবং ৭৪ হাজার ৮০০ পরিবার পানিবিহীন ছিল। তীব্র গরমের কারণে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে হিটস্ট্রোকের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জাপান সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা, জ্বালানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার বহনযোগ্য এয়ার কন্ডিশনার পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...