পরীক্ষামূলক সংস্করণ

নেপালে সাধারণ নির্বাচন শুরু, ভোট দিচ্ছেন প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

নেপালে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটেটিভস–এর ২৭৫ সদস্য নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ প্রথমবারের ভোটার রয়েছেন।

গত সেপ্টেম্বরে দুর্নীতি, কর্মসংস্থান সংকট ও স্বচ্ছ রাজনীতির দাবিতে তরুণদের বিক্ষোভে সরকার পতনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে ১৯৯০ সালের পর থেকে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে।

এই নির্বাচনে ১৬৫ জন সরাসরি এবং ১১০ জন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন। গত বছরের আন্দোলনের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ।

নির্বাচনে পুরোনো দল নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)–এর পাশাপাশি নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)–ও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আছেন ৩৫ বছর বয়সী র‍্যাপ গায়ক ও কাঠমান্ডুর সাবেক মেয়র বলেন্দ্র শাহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইউএমএলের ৭৪ বছর বয়সী কেপি শর্মা অলি।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...