পরীক্ষামূলক সংস্করণ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, এবং পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমসহ অন্যরা।

বৈঠক শেষে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন দলটির নেতারা।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...