পরীক্ষামূলক সংস্করণ

নতুন পরিচয়ে বুবলী, গায়িকা হিসেবে আত্মপ্রকাশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঈদের বিশেষ আয়োজন হিসেবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারও ভিন্ন কিছু নিয়ে হাজির হচ্ছে। হানিফ সংকেত-এর পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো গান গেয়েছেন চলচ্চিত্র তারকা শবনম বুবলি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মোহাম্মদ।

গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। অভিনয়ে পরিচিত বুবলীর টেলিভিশনে গাওয়া এটি প্রথম গান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। নির্মাণশৈলী, লোকেশন ও দুই শিল্পীর পরিবেশনায় গানটি দর্শকদের কাছে জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...