পরীক্ষামূলক সংস্করণ

বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ–এর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। তবে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ মার্চের মধ্যে গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে দুদক বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দাখিল করে।

তদন্তে দেখা যায়, তিনি সম্পদ বিবরণীতে প্রায় ১২ কোটি টাকার সম্পদ ঘোষণা করলেও বাস্তবে তার নামে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস বিবেচনায় ব্যয় বাদ দিলে প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, এসব অর্থের প্রকৃত উৎস গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তরের মাধ্যমে অর্থ লেনদেন করা হয়েছে।

প্রধান খবর

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সচেতনতা বাড়াতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...