পরীক্ষামূলক সংস্করণ

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৪

একই দিনে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার (১৫ আগস্ট) ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সন্ধ্যায় উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।

বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিমালুংগুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১৬৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন উত্তর সুমাত্রার বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার ভোরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পরপরই সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড হওয়ার পরও সতর্কতা প্রত্যাহার করা হয়।

একই দিনে দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সর্বশেষ কম্পনের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...