পরীক্ষামূলক সংস্করণ

বাসে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ , চক্রের মূলহোতা আটক

ময়মনসিংহে বাসে এক ইন্স্যুরেন্স কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চক্রের মূলহোতা জাবেদ ইকবাল বাদল ওরফে বিহারি বাদলকে আটক করেছে র‍্যাব-১৪। এ সময় বাসটি জব্দ এবং ধারালো ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক বাদল ময়মনসিংহ নগরীর পাটগুদাম মদের ডিপো এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি ডাকাতির মামলা রয়েছে।

ভুক্তভোগী ইন্স্যুরেন্স কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অফিস শেষে ভালুকায় মহাসড়কের পাশ থেকে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য একটি বাসে ওঠেন তিনি। কিছুদূর যাওয়ার পর বাসে থাকা চক্রের সদস্যরা অন্য যাত্রীদের মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে নামিয়ে দেয়।

এরপর জাহাঙ্গীর আলমের হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং হত্যার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বিকাশে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। টাকা পাওয়ার পরও চক্রটি আরও অর্থ দাবি করে বলে জানান তিনি।

বাসটি নারায়ণগঞ্জের পরিবর্তে আব্দুল্লাহপুর হয়ে ময়মনসিংহের দিকে ফিরে গেলে জাহাঙ্গীর কৌশলে স্বজনদের বিষয়টি জানান। পরে তার ছোট ভাই শাহারুল র‍্যাবকে খবর দিলে অভিযান শুরু করে র‍্যাব।

র‍্যাব-১৪ ময়মনসিংহ কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান, মুক্তিপণের টাকা পাঠানো মোবাইল ফোনের অবস্থান ও বাসটির গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল ও দিঘারকান্দায় দুটি চেকপোস্ট বসানোর পর দিঘারকান্দা বাইপাস এলাকায় বাসটি জব্দ করা হয়।

অভিযানে জাহাঙ্গীর আলমকে উদ্ধার এবং বাদলকে আটক করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে ধারালো ছুরিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, চক্রটি বাস ব্যবহার করে যাত্রীদের জিম্মি, লুটপাট ও মুক্তিপণ আদায় করত। বাসটি জব্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের

দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ জ্বালানি খাতে আরও বিনিয়োগে শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

আসছে...