পরীক্ষামূলক সংস্করণ

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার মিঠাপুকুর উপজেলা বাজার থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজিন মিয়া খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, সপ্তম শ্রেণিপড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজিন। সেই সাথে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। গত ১৭ আগস্ট রাত ২টার দিকে রাজিন ওই ছাত্রীর বাড়িতে এসে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। শনিবার রাতে মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে রাজিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন,  আসামি রাজিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসছে...