পরীক্ষামূলক সংস্করণ

সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক পুলিশিংয়ের ওপর জোর আইজিপির

সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি সাইবার অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানো জরুরি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তসংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স—টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা, ক্লাউড কম্পিউটিংসহ নতুন নতুন প্রযুক্তি একদিকে যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ।

তিনি বলেন, অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবারভিত্তিক প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইনে হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে।

আইজিপি বলেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশিংয়ের ধরনে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। সাইবার অপরাধ মোকাবেলায় তদন্তের সক্ষমতা অর্জন আধুনিক পুলিশিংয়ের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য।

প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ কোর্সের মাধ্যমে তারা শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবেন না, একই সঙ্গে প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগ দক্ষতা অর্জনেও সক্ষম হবেন।

তিনি বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যান্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রশিক্ষণার্থীরা কার্যকরভাবে অন্যান্য তদন্তকারীদের প্রশিক্ষণ দিতে পারলে সাইবার মামলা তদন্তকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে।

আইজিপি এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করায় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রশিক্ষণ শাখা এবং পুলিশ স্টাফ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ উপকরণ ও প্রশিক্ষণ মডিউলগুলোও নিয়মিত হালনাগাদ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, ডিআইজি (প্রশিক্ষণ) মো. একরামুল হাবিব এবং অতিরিক্ত ডিআইজি (প্রশিক্ষণ-২) ড. মোছা. শেহেলা পারভীনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান খবর

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসছে...