পরীক্ষামূলক সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ আপডেটে এ তথ্য জানান ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন।

মৃত দুজন হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা নুর হোসেনের স্ত্রী রাশিদা খাতুন (৪২) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে জাফর আলী (৭০)।

হাসপাতাল সূত্র জানায়, রাশিদা খাতুন ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, জাফর আলী ১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় হাসপাতালে ভর্তি হন। পরদিন ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় দুজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৪২ জন নারী ও ছয়জন শিশু।

ডা. মো. সেলিম উদ্দিন জানান, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ১৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

প্রধান খবর

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসকূপ খনন ও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

আসছে...