পরীক্ষামূলক সংস্করণ

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় রশিদ মিয়া (৫৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ এপ্রিল ১৪ বছরের ওই শিশু তার দাদিকে ডাকতে পুকুরপাড়ে যায়। এ সময় প্রতিবেশী সম্পর্কে দাদা রশিদ মিয়া শিশুটিকে জানান, তার দাদি বাড়িতে গেছেন। পরে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

ধর্ষণের ঘটনা কাউকে জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে সে তার মাকে বিষয়টি জানায়।

এরপর ২০২৪ সালের ২২ ডিসেম্বর শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালত মির্জাপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার তদন্তের অংশ হিসেবে আসামি রশিদ মিয়ার ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে নবজাতক কন্যাসন্তানের বাবা হিসেবে রশিদ মিয়াকে শনাক্ত করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার মো. রোকুনুজ্জামান।

প্রধান খবর

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

৩ মাসেই ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ল ৫ হাজার

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার বেশি আমানত থাকা কোটিপতি হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়েছে। এতে এসব হিসাবে নতুন করে যুক্ত হয়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকার আমানত।

আসছে...