পরীক্ষামূলক সংস্করণ

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

ভারতে পাচারের শিকার ১৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে পশ্চিমবঙ্গের ধ্রুবআশ্রম, চিনি, সংকল্প, কিশলয়া, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, এস এম এম হোম, সুকন্যা হোম, শহিদ বন্দনা বালিকা স্মৃতি আবাস ও সুবায়ন হোমের হেফাজতে ছিলেন।

নাগরিকত্ব যাচাই শেষে তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। এর মাধ্যমে বুধবার তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ট্রাভেল পারমিটে দেশে ফেরা নারী, পুরুষ ও শিশুদের আইনি কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

প্রধান খবর

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং শীর্ষ ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

আসছে...