পরীক্ষামূলক সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ইসরাইলি নাগরিকের মৃত্যু

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মধ্য ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরাইলি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ জানায়, সোমবার (৯ মার্চ) হামলার সময় তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই মৃত্যুর ঘটনায় ইসরাইল আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...