পরীক্ষামূলক সংস্করণ

মাহবুবা হাকিমের হলফনামা নিয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তৈরি হওয়া অসঙ্গতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে, তখন কমিশন আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা ‘এমএলএম’ ও ‘ব্যারিস্টার এট ল’ উল্লেখ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভাগনি মাহবুবা হাকিম। অথচ তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
এ বিষয়ে মাহবুবা হাকিম গণমাধ্যমকে জানান, আইন বিষয়ে তার কোনো উচ্চতর ডিগ্রি নেই। তিনি বুটেক্স থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এবং হলফনামার সঙ্গে সেই সনদই জমা দেওয়া আছে। তিনি বিজ্ঞানের শিক্ষার্থী হলেও ফরম পূরণ বা জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি তার দল করেছে বলে দাবি করেন, যেখানে তিনি কেবল ফর্মে স্বাক্ষর করেছিলেন।
মাহবুবা হাকিমের এই স্বীকারোক্তির বিষয়ে ইসি কমিশনার মাছউদ বলেন, কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখা হবে। তবে কেউ মিথ্যা তথ্য প্রদান করে থাকলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অভিযোগ প্রাপ্তির পর কমিশন শুনানি করবে এবং সংশ্লিষ্ট সাংসদের বক্তব্য শোনার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রধান খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

আসছে...