পরীক্ষামূলক সংস্করণ

রাজউকের সব কার্যক্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে: গণপূর্তমন্ত্রী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তি কমাতে সংস্থাটির সব কার্যক্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাকারিয়া তাহের বলেন, রাজউকের জনবল সংকটের কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করা এবং পরিকল্পিত নগর গড়ে তুলতে সরকার বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে।

রাজউকের অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে রাজউকের সব কার্যক্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে।

সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ২৪ দিনের মধ্যে যেকোনো প্ল্যান অনুমোদন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার পরিদর্শন করেন এবং পরে গণপূর্ত বিভাগ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধান খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

আসছে...