পরীক্ষামূলক সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নুর ইসলাম (৩০) মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ জানান, নুর ইসলামের শ্বাসনালীসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।

নুর ইসলামের ভাগিনা মো. মাসুদ রানা জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাটে হলেও তিনি ভোলায় থাকতেন এবং গ্যাস পরিবহনের গাড়ি চালাতেন। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে তিনি ওই কারখানায় গিয়েছিলেন।

এর আগে, বিস্ফোরণের রাতেই নজরুল ইসলাম (৩০) নামে এক সবজি বিক্রেতা ঢাকা মেডিকেলে মারা যান। তিনি কারখানার সামনের সড়কে কাঁচামাল বিক্রি করতেন।

এ ঘটনায় আহত কাঁচামাল বিক্রেতা সুজন মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল থেকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। তার বাবা মোখলেস মিয়া (৪৫) বিস্ফোরণের দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।

প্রধান খবর

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করছে। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিমানের বহরে বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে করা চার মামলায় ফুডপান্ডার বাংলাদেশের এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাগুলোতে পান্ডামার্টে পণ্য সরবরাহের প্রায় ১ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে।

আসছে...