জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের সঙ্গে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে গেলে পুনর্গঠনের সুযোগ পেতে পারে। অন্যদিকে চুক্তি না হলে দেশটি আরও সামরিক সংঘাতের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
তবে কঠোর অবস্থানের পাশাপাশি ইরানের সঙ্গে শেষ পর্যন্ত একটি চুক্তি হওয়ার আশাবাদও জানিয়েছেন ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মধ্যস্থতাকারীদের তৎপরতার খবরও এসেছে।



