পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে পৃথক স্থান থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৭০ বছর। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টার দিকে শাহবাগের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আরও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে একটি এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৭০ বছর।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, নিহতদের কারও নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

Excerpt

Tags

প্রধান খবর

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইসি আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চায়।

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রামে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

আসছে...