পরীক্ষামূলক সংস্করণ

গাজীপুরে দুই কলোনিতে আগুন, পুড়েছে ২৩ কক্ষ ও ৫ দোকান

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে আগুন লেগে ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন কলোনি দুটিতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত একটার দিকে প্রথমে আমিনুল ইসলামের কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের রাসেল আহমেদের কলোনিতে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার পর কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’

আগুনে দুটি কলোনির মোট ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রধান খবর

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করছে। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিমানের বহরে বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে করা চার মামলায় ফুডপান্ডার বাংলাদেশের এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাগুলোতে পান্ডামার্টে পণ্য সরবরাহের প্রায় ১ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে।

আসছে...