পরীক্ষামূলক সংস্করণ

রাজশাহীতে মাকে হত্যা, বাবাকেও কুপিয়ে আহতের অভিযোগ; ছেলে আটক

রাজশাহীর মোহনপুরে মাকে কুপিয়ে হত্যার এবং বাবাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আমিনুলকে আটক করেছে মোহনপুর থানা-পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। গুরুতর আহত তাঁর স্বামী মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবন ও এর জন্য অর্থের প্রয়োজনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন বলে স্বজনরা জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পারিবারিক বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আমিনুল তাঁর মা জান্নাতুনের ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই জান্নাতুনের মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে মুজিব সরদারকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা আহত মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর মোহনপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার জানিয়েছেন, মাকে হত্যার অভিযোগে আমিনুলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, নিহত জান্নাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান খবর

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করছে। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিমানের বহরে বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে করা চার মামলায় ফুডপান্ডার বাংলাদেশের এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাগুলোতে পান্ডামার্টে পণ্য সরবরাহের প্রায় ১ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে।

আসছে...