বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউসসহ ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য অধিদফতর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন।
কর্মসূচিতে বঙ্গভবনের পুকুরে মোট ৪০০ কেজি মাছের পোনা ছাড়া হয়। এর মধ্যে রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি এবং কালিবাউস ৪০ কেজি।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ছিল ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। চলতি বছর ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।



